২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত, আর তালিকার একেবারে তলানিতে আছে ইতালি।
আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত। ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ও ২৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থানে অবস্থান করছে। নিউজিল্যান্ড (২৫১) ও দক্ষিণ আফ্রিকা (২৪১) রয়েছে চার ও পাঁচ নম্বরে।
এদিকে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ সিরিজ জয়ের সুবাদে এক ধাপ এগিয়েছে পাকিস্তান। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে ষষ্ঠ স্থানে, ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে সপ্তম স্থানে। শ্রীলঙ্কা আছে অষ্টম স্থানে, তাদের রেটিং পয়েন্ট ২২৭।
এদিকে নিরাপত্তার ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়নি। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি আছে নবম স্থানে। লিটন দাসদের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড আছে ১৪তম স্থানে। র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা ইতালিও প্রথমবার বিশ্বকাপে অংশ নেবে।
আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি দলীয় র্যাঙ্কিং
বিজ্ঞাপন
অবস্থান দল ম্যাচ পয়েন্ট রেটিং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ
১ ভারত ৭৬ ২০৭১৫ ২৭৩ হ্যাঁ
২ অস্ট্রেলিয়া ৪৫ ১১৭৫৭ ২৬১ হ্যাঁ
বিজ্ঞাপন
৩ ইংল্যান্ড ৪৮ ১২২৪৩ ২৫৯ হ্যাঁ
৪ নিউজিল্যান্ড ৫৮ ১৪৫৩০ ২৫১ হ্যাঁ
৫ দক্ষিণ আফ্রিকা ৫৬ ১৩৪৯২ ২৪১ হ্যাঁ
৬ পাকিস্তান ৭৮ ১৭৬০৪ ২৩৮ হ্যাঁ
৭ ওয়েস্ট ইন্ডিজ ৬৭ ১৫৭১১ ২৩৪ হ্যাঁ
৮ শ্রীলঙ্কা ৫৩ ১২০৪৭ ২২৭ হ্যাঁ
৯ বাংলাদেশ ৬৭ ১৪৯২৫ ২২৩ না
১০ আফগানিস্তান ৪৮ ১০৬৫০ ২২২ হ্যাঁ
১১ আয়ারল্যান্ড ৪২ ৮৪২৪ ২০১ হ্যাঁ
১২ জিম্বাবুয়ে ৬৬ ১৩১৯০ ২০০ হ্যাঁ
১৩ নেদারল্যান্ডস ৩৫ ৬৩৬৬ ১৮২ হ্যাঁ
১৪ স্কটল্যান্ড ২৩ ৪১৭৮ ১৮২ হ্যাঁ
১৫ নামিবিয়া ৩৫ ৬৩৪৪ ১৮১ হ্যাঁ
১৬ নেপাল ৪২ ৭৩৮৪ ১৭৬ হ্যাঁ
১৭ আমিরাত ৬০ ১০৫৮৪ ১৭৬ হ্যাঁ
১৮ যুক্তরাষ্ট্র ৩৩ ৫৭৬৯ ১৭৫ হ্যাঁ
১৯ কানাডা ৩৫ ৫৩৭৪ ১৫৪ হ্যাঁ
২০ ওমান ৪৭ ৭১৪০ ১৫২ হ্যাঁ
২১ উগান্ডা ৫৬ ৭৯৫২ ১৪২ না
২২ পাপুয়া নিউগিনি ২০ ২৭১৮ ১৩৬ না
২৩ কুয়েত ৪২ ৫৪৪১ ১৩০ না
২৪ হংকং ৫২ ৬৬০২ ১২৭ না
২৫ মালয়েশিয়া ৫৯ ৭৩৮৬ ১২৫ না
২৬ বাহরাইন ৭২ ৮৫৯৫ ১১৯ না
২৭ ইতালি ১৮ ২১৩৮ ১১৯ হ্যাঁ
২৮ জার্সি ২৪ ২৮১৯ ১১৭ না
২৯ কাতার ৪১ ৪৬৬৬ ১১৪ না
৩০ স্পেন ২২ ২৪৭৮ ১১৩ না
Copied from: https://rtvonline.com/
Leave a Reply