আক্কেলপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

আক্কেলপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুের সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল ইসলাম তার সন্মেলন কক্ষে প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

“প্রেস ক্লাব” এর পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন।

মতবিনিময় কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যম কর্মীদের বলেন , গণমাধ্যম কর্মীদের সহযোগিতা নিয়ে তিনি আক্কেলপুর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি এ উপজেলাকে দারিদ্রমোচন, শিক্ষা, স্বাস্থ্য,মানব সম্পদের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন , লিঙ্গ বৈষম্য দুরীকরন সহ আর্থসামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন বলেও মতপোষন করেছেন। তিনি আক্কেলপুর উপজেলাকে রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারেন।

মতবিনিময়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সফিউল আলম, সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ, কোষাধক্ষ্য শাদমান হাফিজ শুভ, গণমাধ্যম কর্মী আব্দুল মান্নান, নিশাত আঞ্জুমান, সকেল হোসেন ।

অপর দিকে “আক্কেলপুর প্রেস ক্লাব” এর সভাপতি ওমপ্রকাশ আগর ওয়ালা, মিনার হোসেন, আতিয়ার রহমান তিয়াস, রাজেন্দ্রপসাদ আগরওয়ালা, প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme