ঈদের দিন বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

ঈদের দিন বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:


বাংলা আষাঢ় মাসের প্রথম দিন আজ। একই সঙ্গে প্রকৃতিতে বর্ষাও শুরু। এবার বর্ষা ঋতুর প্রথম সপ্তাহেই ঈদুল আজহা। বর্ষা মানেই আকাশে মেঘের লুকোচুরি আর বৃষ্টি। সেই হিসেবে ঈদের দিনে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ দিন কোথাও হালকা আবার কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ জুন সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, এখন মনসুন মৌসুম। সে অনুযায়ী সারাদেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। এখন যেভাবে যাচ্ছে ঈদেও সেভাবে থাকবে। সে ক্ষেত্রে ঈদের দিনও বৃষ্টি হবে এটা স্বাভাবিক। তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কম-বেশি হতে পারে। এ ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ঈদের আগের দিন রোববারের পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অবন্তিভাব বিরাজমান থাকতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme