একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু ৩০ জুন

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু ৩০ জুন

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক


একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে আগামী ৩০ জুন। চলবে ২ জুলাই পর্যন্ত। সোমবার (২৪ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এর পর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন প্রক্রিয়া।

তপন কুমার সরকার বলেন, যারা প্রথম ধাপে কোনো কলেজের জন্য মনোনীত হননি। তারা দ্বিতীয় ধাপে আবেদন করবেন।

২৩ জুন) একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপে আবেদন করেছিলেন প্রায় ১৩ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন প্রায় ১২ লাখ ৮৭ হাজার শিক্ষার্থী। অর্থাৎ প্রথম ধাপে ৪৭ হাজারের বেশি শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হননি। গত ২৬ মে প্রথম ধাপের আবেদন শুরু হয়। শেষ হয় ১৩ জুন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme