কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন

কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন

“কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে।” জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনকে কেন্দ্র করে এনসিপির কয়েকজন নেতাকর্মীর পদত্যাগ প্রসঙ্গে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান স্বচ্ছ প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন আখতার হোসেন। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।

তিনি বলেন, “জামায়াতের সঙ্গে বহু বিষয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে সমঝোতা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।”

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme