ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে ইন্ডিয়ান ফর্মুলা বাস্তবায়নে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও দেশের আইনশৃঙ্খলা ভেংগে ফেলার ষড়যন্ত্র এবং দ্রুত শেখ হাসিনার বিচার,আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে জনগণকে গণজাগরণের দাবীতে জয়পুরহাটের
ক্ষেতলালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মো আব্বাস আলীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্ত, উপজেলা যুবদলের নেতা আদর, উপজেলা হিন্দু ঐক্যবদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক নীল রতন, উপজেলা পূজা উদযাপন কমিটি সাংগঠনিক সম্পাদক পলাশ বর্মন, মামুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বায়েজিদ মন্ডল, পৌর ছাত্রদল নেতা, নুর আলম, তুলসীগঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌফিক, জেলা ছাত্রদল নেতা সাহাদ, ফজলুর রহমান, ইয়াসমিন, আব্দুস সামাদসহ উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
Leave a Reply