ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রতিকী ছবি

পাবনার ঈশ্বরদীতে কাভার্টভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর নামক স্থানে এ দুর্টঘনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের প্রথম বর্ষের পরিক্ষার্থী ছিল।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসাান জানান, পাবনার বনগ্রাম থেকে পরীক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায় দুই মোটরসাইকেল। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এসময় আহত হয় আরও দুইজন। তাদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme