জয়পুরহাটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা

জয়পুরহাটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা

স্টাফ রিপোর্টার: জয়পুরহাট


বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জয়পুরহাটে শেষ হলো তিন দিনের তাবলীগ জামাতের জেলা ইজতেমা। শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে হাজার হাজার  মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জয়পুরহাটসহ দিনাজপুরের হাকিমপুর উপজেলা, নওগাঁর বদলগাছী ও ধামুইরহাট উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

শনিবার দুপুর ১২ টায় আখেরি মোনাজাত শুরু হয়। চলে প্রায় আধাঘণ্টা ধরে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মনির বিন ইউসুফ। এর আগে ফজরের নামাজের পর বয়ান শুরু হয়। মাঝে খাবার বিরতি শেষে হেদায়াতি বয়ান শুরু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ইজতেমা প্রাঙ্গণে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিলো । এছাড়া, সার্বক্ষণিক টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থা ছিলো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme