জয়পুরহাট প্রতিনিধিঃ
‘রাষ্ট্র সংস্কারে শপথ করি, গনভোটে হ্যাঁ বলি’ এই স্লোগন নিয়ে জয়পুরহাটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে শহরের জিরো পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রচারণা ক্যারাভ্যানটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা এনসিপির সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল হোসেন রনজুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির সিনিয়র যুগ্ন সদস্য সচিব ওমর আলী বাবু, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মোঃ শামছুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, শহর জামায়াতের আমীর সাইদুর রহমান, বাংলাদেশ খেলাফত মসজিলেস জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সহকারি সেক্রেটারী গোলাম মতুর্জা।।
এনসিপির সিনিয়র যুগ্ন সদস্য সচিব ওমর আলী বাবু জানান, এই প্রচারণা ক্যারাভ্যান জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিতে ভোটের আগ পর্যন্ত কাজ করবে। এ কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।
Leave a Reply