জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

জয়পুরহাট প্রতিনিধিঃ


‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আদিবাসীদের স্থায়ীত্বশীলতা অর্জন (আশা) ২য় ধাপ প্রকল্প আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।
কারিতাস বাংলাদেশ আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডির সঞ্চালনায় ও রুবেন হেমরন, পারগানার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কার্তিক মিনজ, কর্মসূচি কর্মকর্তা র‍্যান্সি  রুথ হাঁসদা, ঘোড়াঘাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, ধলাহার ইউনিয়নের সমাজসেবিকা আইরিন মুর্মু ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার রহমান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme