জয়পুরহাটে রিকশাচালককে শ্বাসরোধে হত্যা

জয়পুরহাটে রিকশাচালককে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক


জয়পুরহাটে দিলীপ বর্মন নামে ব্যাটারি চালিত এক রিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতের কোন এক তাকে হত্যা করে সদর উপজেলার চকশ্যাম ব্রীজের উত্তর পাশে বুলুপাড়া এলাকায় রাস্তার পাশে লাশ ফেলে রেখে যায় তারা। তার গলায় কিছু অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

রিকশাচালক দিলীপ বর্মন (৫৫) জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মনের ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, রিকশাচালক দিলীপ প্রতিদিন রাতে জয়পুরহাট শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় রিকশা চালাতেন। প্রতিদিনের মতো বুধবার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাতে আর ফেরেননি। এরপর বৃহস্পতিবার সকালে চকশ্যাম ব্রীজের উত্তর পাশে বুলুপাড়া এলাকায় সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, দিলীপের ব্যাটারি চালিত রিকশাটি নিখোঁজ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা  করা হচ্ছে রিকশাটি ছিনতাইয়ের কারণে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। এছাড়া তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme