ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কালিনগর গ্রামের মো. মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর হোসেন (১৮)।

 জানা যায়, বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে মিজানুর ও তার ছেলে সাগর বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিজানুর রহমান মৃত্যুবরণ করেন এবং সাগর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সাগর হোসেনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme