নিউজ ডেস্ক:
দিনব্যাপী হরতালের কর্মসূচি শেষ হওয়ার পর দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর) এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।
রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এছাড়া ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এই অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Leave a Reply