পাঁচবিবিতে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার 

পাঁচবিবিতে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার 

ফাইল ছবি

জয়পুরহাট


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের ফসলের মাঠ থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার (১০ নভেম্বর) সকালে  মোলান রশিদপুর গ্রামের উত্তর পাশে হাকিমপুর-পাঁচবিবি উপজেলার সীমানার শেষ প্রান্তে একটি ধানক্ষেত থেকে মরদেহেটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে, পুলিশ ধারণা করছেন ভ্যান ছিন্তাইয়ের পর তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে গেছে।

নিহত ভ্যান চালক হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের মেনহাজুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে মোহাম্মদপুর ইউনিয়ের মোলান রশিদপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। তখন ধানক্ষেতে দড়ি দিয়ে হাত বাঁধা একটি মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। তখন কৃষকদের আত্মচিৎকারে ফসলের মাঠে কাজ করা  অন্য কৃষকেরাও ছুঁটে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলী বলেন, খবর পেয়ে সার্কেল এসপি ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশসহ আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিন্তাইয়ের পর তাকে হয়ত হত্যা করেছে দূর্বৃত্তরা। এছাড়া মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme