পাগলের সংখ্যা বাড়ছে, কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চায়

পাগলের সংখ্যা বাড়ছে, কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চায়

বেশকিছুদিন ধরে সামাজিক মাধ্যমে গুজব- ভেঙে গেছে ওমর সানী ও মৌসুমীর সংসার। বিপরীতে মৌসুমী নাকি বিয়ে করেছেন এক নির্মাতাকে! এসব গুজবে মৌসুমী কথা না বললেও বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী। সম্প্রতি একটি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে মুখ খোলেন তিনি।

ওমর সানী বলেন, ‘অনেকে বলে, আমরা সেপারেট হয়ে গেছি, এরকম নানা কথা শুনি। এসব নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কিছু বাজে মানসিকতার মানুষ আছে, যারা অসভ্যের মতো এমন কথা বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।

এর আগে দেশের একটি টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে ওমর সানী বলেন, ‘অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দেন। যার যা ইচ্ছা, তাই বলে। পাগলের সংখ্যাও দিন দিন বাড়ছে। কেউ কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চায়। এসব নিয়ে আর কিছু বলার নেই।’

তিন বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশটির নিউ জার্সিতে অবস্থানরত মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন।

বিষয়টি উল্লেখ করে ওমর সানী বলেন, ‘সবার জানার জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে আছে। আমাদের মেয়েও যুক্তরাষ্ট্রে থাকে, তাদের দেখাশোনা করাটাও জরুরি। পরিবারের জন্য সময় দেওয়া এবং ত্যাগ স্বীকার করাটা খুব গুরুত্বপূর্ণ।’

নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘আমি জানি, মায়ের জন্য মৌসুমী অনেক কষ্ট করছে। আমরা প্রতিদিনই ফেসবুক গ্রুপে এসব নিয়ে কথা বলি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme