ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য চাঙাভাব দেখা দিয়েছে। চলতি ফেব্রুয়ারির প্রথম আট দিনেই দেশে এসেছে ১০৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা এক বিলিয়ন ডলারেরও বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম আট দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর একই সময়ে দেশে এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার, যা থেকে এবছর প্রবাহ আরও জোরালো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে মোট ২ হাজার ৪৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় ২৩ শতাংশ।
Leave a Reply