অনলাইন ডেস্ক:
বিএনপির কারাবান্দি নেতাদের মুক্তি, গ্রেপ্তার হয়রানি, বাড়ি-বাড়ি তল্লাশির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আগামী ৮ ও ৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ পালন করবে বিএনপি।
একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়াও অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবি পার্টি।
Leave a Reply