চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল (৩৫)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মতলব দক্ষিণ উপজেলার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সেচের জন্য সেলো মেশিনে পানি তোলার জন্য রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির তার থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করেন এনামুল হক রাসেল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মা আমেনা বেগম রিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে মুহূর্তের মধ্যেই দু’জনের শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের মাধ্যমে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
Leave a Reply