বিষপানে দুই শিশুসহ মায়ের মৃত্যু

বিষপানে দুই শিশুসহ মায়ের মৃত্যু

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপান করে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে তারা বিষপান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।

মৃতরা হলেন- সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথম এক নারীকে আনা হয়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মা মৃত্যুবরণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তানভীর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির তদন্ত চলছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme