বেনাপোল বন্দর দিয়ে ৬ দিনে ২১০০ মেট্রিক টন চাল আমদানি

বেনাপোল বন্দর দিয়ে ৬ দিনে ২১০০ মেট্রিক টন চাল আমদানি

ছবি-সংগৃহিত

বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয় কর্মদিবসে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে দুই হাজার ১০০ মেট্রিক টন (নন-বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে ভারত থেকে আমদানি করা চালের একটি চালানে তিনটি ট্রাক বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দর সূত্র জানায়, ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে ছয় কর্মদিবসে এ পরিমাণ চাল আমদানি হয়।

চালের আমদানিকারক প্রতিষ্ঠান দুটি হলো—মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স ও মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ। দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে সরকার শুল্কমুক্ত সুবিধায় এসব চাল আমদানির সুযোগ দিয়েছে বলে জানা গেছে।

বন্দর সূত্র আরও জানায়, গত বছরের আগস্ট থেকে নভেম্বর—এই তিন মাসে বেনাপোল বন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ চাল আগামী ৩ মার্চের মধ্যে আমদানি ও বাজারজাত করতে হবে।

আমদানিকারকেরা জানান, প্রতি কেজি চাল সব খরচসহ প্রায় ৫০ টাকা পড়ছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ছয় দিনে ৫৮টি ট্রাকে ২ হাজার ১০০ মেট্রিক টন মোটা (নন-বাসমতি) চাল আমদানি হয়েছে। চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme