রোনালদোকে রেখে ইউরোর জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

রোনালদোকে রেখে ইউরোর জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

ফাইল ছবি

খেলা ডেস্ক:


ক্রিশ্চিয়ানো রোনালদোর হাত ধরে ২০১৬ সালের ইউরো শিরোপা ঘরে তুলেছিল পর্তুগাল। তাইতো এবারও তার নেতৃত্বেই ২০২৪ ইউরো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে দলটি। দলের সেরা তারকা রোনালদোর নেতৃত্বে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।

মঙ্গলবার ঘোষণা করা ওই দলে রেকর্ড ষষ্ঠ ইউরোতে খেলতে যাচ্ছেন রোনালদো। ৩৯ বছর বয়সী এই তারকা ১৪ গোল করে ইউরোর রেকর্ড গোলদাতা এবং খেলেছেনও সর্বোচ্চ ২৫ ম্যাচ। এবার সেই সংখ্যাগুলো আরও বাড়িয়ে নেয়ার পালা।

রোনালদো সবশেষ মৌসুমে আল নাসরের হয়ে লিগ শিরোপা জিততে ব্যর্থ হলেও ৩৩ গোল ও ১১ অ্যাসিস্টে সৌদি প্রো লিগে সবার ওপরে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৪২ গোল তার।

এদিকে ২৬ জনের ইউরোর এই দলে ডাক পেয়েছেন ডিওগো জোতা। দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ৪১ বছরের পেপে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় খেলা জোয়াও ফেলিক্সও জার্মানির ফ্লাইট ধরবেন। দলে প্রিমিয়ার লিগের ৯ খেলোয়াড়ের মধ্যে দুজন সদ্য চ্যাম্পিয়ন ম্যানসিটির বার্নার্ডো সিলভা ও রুবেন দিয়াস। ম্যানইউর ব্রুনো ফের্নান্দেস ও ডিওগো দালোতকেও রাখা হয়েছে দলে। শনিবার তারা এফএ কাপ ফাইনালে ম্যানসিটির মুখোমুখি হবেন।

গোলরক্ষক: দিয়োগো কস্তা (পোর্তো), জোসে সা (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রুই পাত্রিসিও (রোমা)

ডিফেন্ডার: আন্তোনিও সিলভা (বেনফিকা), দানিলো পেরেইরা (পিএসজি), দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), গনসালো ইনাসিও (স্পোর্তিং), জোয়াও কানসেলো (বার্সেলোনা), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), নুনো মেন্দেস (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)

মিডফিল্ডার: ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও নেভেস (বেনফিকা), জোয়াও পালিনিয়া (ফুলহ্যাম), ওতাভিও মনতেইরো ( আল নাস্‌র), রুবেন নেভেস (আল হিলাল), ভিতিনিয়া (পিএসজি)

ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিস্তিয়ানো রোনালদো ( আল নাস্‌র), দিয়োগো জটা (লিভারপুল), ফ্রান্সিসকো কনসেইকাও (পোর্তো), গনসালো রামোস (পিএসজি), জোয়াও ফেলিক্স (বার্সেলোনা), পেদ্রো নেতো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রাফায়েল লেয়াও (এসি মিলান)

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme