সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে ঘিরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মব করে কোনো কিছুই করা যাবে না। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএসএস একটি সরকারি প্রতিষ্ঠান। সেখানে নিয়োগের একটি নির্দিষ্ট নীতিমালা ও প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম অনুযায়ী সবকিছু সম্পন্ন করতে হবে। কাউকে মব করার সুযোগ দেয়া হবে না। আইন ও বিধিমালার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সম্প্রতি এক টেলিভিশন সাংবাদিককে চাকরিচ্যুত করার বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। বেসরকারি প্রতিষ্ঠান হলেও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা বিষয়টি আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করব।

তথ্যমন্ত্রী বলেন, আমরা বারবার বলছি, প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি। আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে দাঁড়িয়ে আছি।  জাতীয় সংসদে শপথ সংক্রান্ত বিষয়সহ আমরা কখনোই সংবিধান নির্দেশিত পথের বাইরে যাইনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme