হজযাত্রীরা হয়রানি ও ভোগান্তির স্বীকার হননি: ধর্মমন্ত্রী

হজযাত্রীরা হয়রানি ও ভোগান্তির স্বীকার হননি: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক:


ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এয়ারলাইন্সগুলোর শিডিউল বিপর্যয়ের কারণে হজ গমনেচ্ছুরা হজ ক্যাম্পে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির স্বীকার হননি।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এমপি মোহা. আসাদুজ্জামান আসাদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ধর্মমন্ত্রী বলেন, ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে বাংলাদেশ থেকে কোনো হজ গমনেচ্ছু সৌদি আরবে গমন করেননি। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এয়ারলাইন্সগুলোর শিডিউল বিপর্যয়ের কারণে হজ গমনেচ্ছুরা হজ ক্যাম্পে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির স্বীকার হয়নি, আলহামদুলিল্লাহ। তবে, এ ধরনের সমস্যা নিরসনকল্পে ভবিষ্যতে সুচিন্তিত মতামতের ভিত্তিতে এয়ারলাইন্সগুলোর সাথে আলোচনা করে শিডিউল নির্ধারণ করা হবে।

এইচ এম বদিউজ্জামানের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৭ম পর্যায় প্রকল্পের আওতায় শিক্ষাদানে নিয়োজিত ইমামদের মাসিক সম্মানি পাঁচ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে। ধর্মীয় শিক্ষা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রকল্পকে বিস্তৃত করে ইমামদের প্রতিমাসে বেতন ও ঈদ বোনাসসহ নিশ্চয়তার সাথে প্রদান করা হয়ে থাকে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme