৩ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু

৩ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক:

আগামী ৩ নভেম্বর থেকে সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা ৩৬টি কেন্দ্রে একযোগে শুরু হবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এ বছর সারাদেশে ৭১টি কলেজে মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামী ৩ নভেম্বর থেকে সারাদেশে ৩৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme