৭ জানুয়ারি বাংলাদেশের মানুষ বিশ্বকে দেখাবে তারা গণতন্ত্র বোঝে: আইনমন্ত্রী

৭ জানুয়ারি বাংলাদেশের মানুষ বিশ্বকে দেখাবে তারা গণতন্ত্র বোঝে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ বিশ্বকে দেখাবে যে তারা গণতন্ত্রের মানে বোঝে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে জানে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়া প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯৭৫ সালের পরে ২১ বছর বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত উন্নয়নের কাজ শুরু করেন। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বাংলাদেশ সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। কেউ কোনো দিন ভাবতে পারেনি এবং বিশ্বব্যাংকও ভাবতে পারে নাই। বিশ্বব্যাংক মনে করেছিল তারা টাকা না দিলে পদ্মা সেতু হবে না। তারা দুর্নীতির কথা বলে ঋণ বন্ধ করে দেয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমরা জনগণের টাকায় পদ্মা সেতু করবো এবং সেটা করেছেন।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে আনিসুল হক বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত উছিলা খোঁজে কিভাবে নির্বাচন না করা যায়। ২০২৩ সালে আবারও অবরোধ শুরু করেছে। কোনো কারন নেই। তারা ট্রেনে আগুন দিয়ে মা ও শিশুকে পুড়িয়ে দিয়েছে। তাদের মায়া-দয়া নেই। এমন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। আর সেটা প্রমাণ করার সময় এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme