পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত: ডি মারিয়া

পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত: ডি মারিয়া

ফাইল ছবি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। তবে হতাশার এই মুহূর্তে লিওনেল মেসি ও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন দেশটির সাবেক তারকা আনহেল ডি মারিয়া।

ফাইনালের আগেই জাতীয় দলের প্রতি নিজের নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছিলেন ডি মারিয়া। আর ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটান তিনি।

নিজের বার্তায় আর্জেন্টাইন কিংবদন্তি লিখেছেন, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা, লড়াই আর আবেগ দেখিয়েছ, তা পুরো দেশকে আবারও এক করেছে। তোমরা ইতিহাস গড়েছ, কিংবদন্তি হয়ে উঠেছ। এটা কেউ কখনো তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’

২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত আর্জেন্টিনার উত্থান-পতনের প্রায় প্রতিটি অধ্যায়ের সঙ্গী ছিলেন ডি মারিয়া। ২০১৪ বিশ্বকাপ ও ২০১৫-১৬ কোপা আমেরিকার ফাইনালের হতাশা যেমন দেখেছেন, তেমনি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমার শিরোপাও জিতেছেন জাতীয় দলের জার্সিতে।

বর্তমান দলটিকেই আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা দল বলে মনে করেন এই সাবেক উইঙ্গার। তিনি লিখেছেন, ‘আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। ফিনালিসিমাসহ টানা পাঁচটি ফাইনাল খেলেছ, এই কীর্তি কেউ মুছে দিতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme