বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে পৃথিবী পর্যবেক্ষণকারী: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে পৃথিবী পর্যবেক্ষণকারী: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:


দেশের পরবর্তী স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট। এর মাধ্যমে বাংলাদেশে ভূ-প্রকৃতি, নদী ও সাগর নিয়ে গবেষণার দ্বার উন্মুক্ত হবে এবং ব্লু ইকোনমির পরিপূর্ণ সুফল গ্রহণের পথে আমরা আরও কয়েক ধাপ এগিয়ে যাব।

রবিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ ও উৎক্ষেপণে ব্যয় হয়েছে ২৭৬৫ কোটি টাকা। এটি ২০৩৪ সাল নাগাদ প্রতিস্থাপন করতে হবে। আর বিএসসিএল যেহারে আয় করছে তাতে এর মধ্যেই স্যাটেলাইট প্রতিস্থাপনের সক্ষমতা অর্জন করতে পারবে।

ছয় বছরে স্যাটেলাইটের কারিগরি ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাফল্যকে প্রশংসনীয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সকল টিভি চ্যানেল, ২৬টি বিদেশি চ্যানেল এবং দেশের একমাত্র ডিটিএইচ সেবা ‘আকাশ ডিটিএইচ’ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। প্রত্যন্ত ও দুর্গম এলাকা বিশেষত পার্বত্য, উপকূলীয়, হাওড় এবং দ্বীপাঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।

পূর্বতন দায়িত্বের সময়ের কথা উল্লেখ করে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী থাকা অবস্থায় একটি কার্যকর টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সিস্টেম চালু করার জন্য আমি বিএসসিএল-কে দায়িত্ব প্রদান করি, তারা কার্যকরভাবে তা চালু করে, যা উদ্বোধনও করার সৌভাগ্য হয়েছে আমার।

এ সম্পর্কে মন্ত্রী আরও জানান, এই টিআরপির মাধ্যমে বর্তমানে কোন গ্রাহকের কোন টেলিভিশনে কোন চ্যানেল দেখা হচ্ছে, কতক্ষণ ধরে দেখা হচ্ছে এ সব তথ্য গাণিতিক বিশ্লেষণ করে টেলিভিশন চ্যানেলগুলোর জনপ্রিয়তার তথ্য সেবাগ্রহীতাদের প্রদান করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme