রাস্তা থেকে তুলে পাটখেতে নিয়ে এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ

রাস্তা থেকে তুলে পাটখেতে নিয়ে এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ

রাজশাহীর চারঘাটে স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে পাটখেতে নিয়ে এক নববধূকে তিনজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নববধূর মা বাদী হয়ে বুধবার চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পরই অভিযুক্তরা পালিয়েছেন।

অভিযুক্তরা হলেন—শ্রীখণ্ডী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিমন ইসলাম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমান (১৬)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সম্প্রতি ওই কিশোরীর বিয়ে হয়েছে। তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। এজন্য ওই নববধূ তার মায়ের সঙ্গেই থাকেন।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ওই নববধূ স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথরোধ করে ওই নববধূকে জোর করে পাশেই একটি পাটখেতে নিয়ে তিনজনে মিলে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ওই নববধূ বাড়িতে গিয়ে তার মাকে জানান। বুধবার সকালে ওই নববধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চারঘাট মডেল থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন তার মা।

চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme