জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ১১ দলীয় ঐক্যের আয়োজনে শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান মাঠে সমাবেশ শেষে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াত আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, সেক্রেটারী বেলাল হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, এনসিপি’র জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শিবিরের জেলা নবাগত সভাপতি আশরাফুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাও: ইমরান হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী আনোয়ার হোসেনসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, শহীদ আবু সাঈদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়া আহত ও শহীদদের পরিবারকে পুনর্বাসনসহ জুলাই খুনিদের দ্রæত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply