জয়পুরহাটে জুলাই শহীদ দিবস পালিত

জয়পুরহাটে জুলাই শহীদ দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করা হয়।

এ সময় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সিভিল সার্জন ডাঃ আল মামুন, এনসিপি, জুলাই যোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বে-সরকারি সংস্থাসমুহ।

পুষ্পস্তপক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় জুলাইয়ের স্মৃতি নিয়ে ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন ডাঃ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল মোমেন ফকির, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, জুলাই যোদ্ধা এম এ হাসান, হাসিবুল হক সানজিদ, মোরসালিন, শহীদ বিশালের মা বুলবুলি বেগম প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme