আ.লীগ কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসে নাই: ওবায়দুল কাদের

আ.লীগ কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসে নাই: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেনি বলে উল্লেখ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। যারা কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসে নাই। আমরা চাই, সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে।

তিনি আরও বলেন, বিগত দিনে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করেছিল। তাদের অপকৌশলের কারণে নির্বাচন ও গণতন্ত্রে যে ক্ষতের সৃষ্টি হয়েছে এর দায়ভার তাদের নিতে হবে। এসব কারণে বিএনপি জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে এবং নিজেদের নির্বাচনাতঙ্ক কাটাতে তাদের নেতারা প্রতিনিয়ত পাগলের প্রলাপ বকছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের তথাকথিত আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি উপহাস করেছেন। যারা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করেছে, স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে তাদের মুখে মুক্তিযুদ্ধের কথা মানায় না।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme