একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে: ইসি হাবিব

একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে: ইসি হাবিব

অনলাইন ডেস্ক:


নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, কেন্দ্র দখলতো দূরের কথা একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। গুণ্ডা বা পেশিশক্তির ব্যবহার ও কালোটাকা ছড়ানো হলে প্রিজাইডিং কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীকে ডেকে ব্যবস্থা নিবেন।

শনিবার বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সব প্রার্থী নির্বাচন কমিশনের কাছে সমান। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী অপরাধ করলে তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুষ্ঠু নির্বাচন। আর স্থানীয় সরকারের সাধারণ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারাদেশের মানুষ রাজনৈতিক দলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন। এ গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। আমরা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme