দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি

দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি

পুরনো ছবি

অনলাইন ডেস্ক:


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক  চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, এ দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সক্ষমতা রয়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট পুলিশের রয়েছে।

শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স গেটে নির্মিত বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটায় মৃত্যুঞ্জয়ী এবং মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।

আইজিপি বলেন, নতুন প্রজন্ম এ টেরাকোটা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সশস্ত্র সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme