একনেকে ১৭ প্রকল্পের অনুমোদন

একনেকে ১৭ প্রকল্পের অনুমোদন

অনলাইন ডেস্ক:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার ৯৫১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। ১৭টি প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ২৬৭ কোটি ৫২ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে দুই হাজার ৬৭০ কোটি ১৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে দুটি রয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের। এগুলো হলো—নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্প এবং বিআরটিসির জন্য সিএনজি একতলা এসি বাস সংগ্রহ প্রকল্প।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে। সেগুলো হলো—উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ, বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প (এমডিএসপি) এবং কুষ্টিয়া জেলার খোকসায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প আজকের একনেক সভায় অনুমোদন করা হয়েছে। সেগুলো হলো- চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) স্থাপন, চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্প এবং নার্সিং কলেজ স্থাপন এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের রয়েছে দুটি প্রকল্প। সেগুলো হলো-চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme