বিএনপি নেতারা ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন: ওবায়দুল কাদের

বিএনপি নেতারা ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন: ওবায়দুল কাদের

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন।

‘নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে আসেনি’- বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এ দাবি সত্য নয়। নির্বাচন কমিশন জানিয়েছে, উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। জাতীয় নির্বাচনে ভোট পড়েছে ৪২ শতাংশেরও বেশি। তারা কি এ দেশের মানুষ নয়? ৪২ শতাংশ যদি ভোট পড়ে, তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করলেন কেমন করে? আসলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন ফ্রি স্টাইলে। বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে।

বিএনপি আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির আন্দোলন করার অধিকার আছে । আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। আর যদি আন্দোলন রূপ নেয় আগুন সন্ত্রাসে, যে চেহারা তারা অতীতে দেখিয়েছে, তাহলে সরকার উদ্ভূত পরিস্থিতিতে ব্যবস্থা নেবে। রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা করব।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme