নিজস্ব প্রতিবেদক
উপদেষ্টা পরিষদের সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার(৬ জুন) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply