শেখ হাসিনা রাজনীতির জাদুকর: ওবায়দুল কাদের

শেখ হাসিনা রাজনীতির জাদুকর: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতির জাদুকর হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পয়েট অব পলিটিকস’ আখ্যায়িত করা হয়েছিল। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যাকে আজ আমরা বলি, তিনি হচ্ছেন ‘ম্যাজিশিয়ান অব পলিটিকস’ (রাজনীতির জাদুকর)।

ওবায়দুল কাদের আজ রোববার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে আয়োজিত আলোচনা সভার স্বাগত বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জুবিলির এই আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছে- ‘গৌরবময় পথ চলার ৭৫ বছরে আওয়ামী লীগ, সংগ্রাম, সংকল্প, সততা, শপথে জনগণের সাথে’।

সভার মঞ্চে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি, এ এইচ এম খায়রুজাজামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme