দেশের স্বার্থেই বিদেশি ঋণ নিতে হয় : পররাষ্ট্রমন্ত্রী

দেশের স্বার্থেই বিদেশি ঋণ নিতে হয় : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:


পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এবারের বাজেট বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে আনা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বিদেশি ঋণ নিতে হচ্ছে। দেশের স্বার্থেই বিদেশি ঋণ নেওয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাসের পর জাতীয় সংসদ লবিতে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, পৃথিবীর বহু দেশেই অফশোর অ্যাকাউন্টে টাকা রাখার পদ্ধতি রয়েছে। আমরাও এটা শুরু করতে যাচ্ছি। এতে যেকোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে অফশোর অ্যাকাউন্ট খুলে টাকা রাখতে পারবে।

এরআগে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০২৪ পাসের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন। আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে তা কার্যকর হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme