শিশু নিখোঁজের গুজবে বিভ্রান্ত হবেন না : পুলিশ সদর দপ্তর

শিশু নিখোঁজের গুজবে বিভ্রান্ত হবেন না : পুলিশ সদর দপ্তর

নিউজ ডেস্ক:


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত বিভিন্ন পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব। এছাড়া এ ধরনের খবরে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

রবিবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme