এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম: ওবায়দুল কাদের

এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ক্ষমতার ময়ূর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে।

বিএনপি ইউরোপ-আমেরিকার স্বপ্নে বিভোর থাকে, সেই স্বপ্নও ভেঙে গেছে। দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম, চোখ-মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে।’

রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল, তাই কাউকে ভয় পায় না। আওয়ামী লীগ জনগণের দল জনগণের ভালোবাসা নিয়েই আছে। এ দল সন্ত্রাসী, সাম্প্রদায়িক কিংবা অপকর্মের দল নয়। জনকল্যাণে আওয়ামী লীগ সতর্ক অবস্থানের জানান দেয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme