করোনায় আরও ১৭ জন শনাক্ত

করোনায় আরও ১৭ জন শনাক্ত

নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১৭ জনের। এ সময়ের মধ্যে মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আর নতুন করে সুস্থ হয়েছে ২১ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় এক হাজার ৬৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক এক দশমিক শূন্য তিন শতাংশ। অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৫ হাজার ৫১৭ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছে ২০ লাখ ১৩ হাজার ২৪ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme