দুষ্কৃতকারীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দিন: ইশরাক

দুষ্কৃতকারীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দিন: ইশরাক

পুরনো ছবি

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিন।মঙ্গলবার বিকেলে সবুজবাগের বাসাবো বৌদ্ধমন্দির পরিদর্শন ও ধর্মগুরুদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙিয়ে পাড়া-মহল্লায়, বাসা-বাড়ি ও কলকারখানা ভাঙচুর করছে, নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্রের এ অর্জনকে বিনষ্ট করার জন্য তারা নানা তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন মসজিদ-মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এদের চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের আরও কিছু কাজ রয়েছে। বাংলাদেশকে একটি সুষ্ঠু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব, তা আমাদের করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীরা থেমে নেই।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এ তরুণ নেতা বলেন, সবাইকে পাড়া-মহল্লায় সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এ মুহূর্তে দলে ঢোকার চেষ্টা করবে। আপনারা কঠোর দৃষ্টি রাখবেন। কোনো দুষ্কৃতকারী যেন ওয়ার্ড থেকে থানা- কোথাও যেন না ঢুকতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme