রাষ্ট্রের সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে: সেনাপ্রধান

রাষ্ট্রের সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে: সেনাপ্রধান

রাষ্ট্রের সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার রাজশাহীতে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সঙ্গে সেনানিবাসে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের সেনা হেফাজতে নেয়ার কারণ জানতে চাইলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে, বিচারবহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা (নিরাপত্তা) আমরা দেখব।

তিনি আরও বলেন, দেশের ২০ জেলায় ৩০টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সেনাপ্রধান বলেন, পুলিশ এখন একটা ট্রমার মধ্যে আছে, তারা কনফিডেন্ট হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। আত্মবিশ্বাসী হলেই আমরা ব্যারাকে ফিরে যাবো।

দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই, অন্তর্বর্তী সরকারের ওপর বহির্বিশ্বের কোনো চাপ নেই বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme