যুক্ত হচ্ছেন আরও উপদেষ্টা, শপথ শুক্রবার বিকেলে

যুক্ত হচ্ছেন আরও উপদেষ্টা, শপথ শুক্রবার বিকেলে

পুরনো ছবি

অন্তর্বর্তীকালীন সরকারে আরও উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। ‌

তবে নতুন করে কতজন উপদেষ্টা শপথ নিচ্ছেন এবং তাদের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme