ডিএমপির তিন এডিসিকে বদলি

ডিএমপির তিন এডিসিকে বদলি

অনলাইন ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাদের পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, ট্রাফিক উত্তরা-বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামানকে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমে, একই টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমে ও সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস্ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল হাসানকে ট্রাফিক উত্তরা-বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা) হিসেবে পদায়ন করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme