ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি

নিউজ ডেস্ক:

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে টাইগার দলপতি সাকিব আল হাসানের। এদিকে নিজের জায়গা ধরে রেখেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখান থেকে পাওয়া যায় এ তথ্য।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব। ভারতের শ্রেয়াস আইয়ার ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে পেছনে ফেলে ৩৪ নম্বরে ওঠে এসেছেন টাইগার অধিনায়ক।

এছাড়া র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তরও। এক ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৮০ নম্বরে।

অন্যদিকে জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপপর্বে খেলা হয়নি লিটনের। পরে সুস্থ হয়ে খেলেছেন সুপার ফোরের দুটি ম্যাচ। কিন্তু একটিতেও স্বরূপে ফেরা হয়ে ওঠেনি তার। আর নিজের ছায়া হয়ে থাকার প্রভাবটা পড়েছে তার র‍্যাঙ্কিংয়ে। একধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমে গেছেন তিনি।

এদিকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme