আবেগের বশে সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে

আবেগের বশে সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে। ২৪-এর বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন।

শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পারিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব।’

জামায়াতের এই নেতা বলেন,  আবেগবশত দু-একটা কাজ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়, কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না।

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক।

নির্বাচনে যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌক্তিক সময়ের হাড়ি আমরা হাঁটে ভেঙে দিব। দেরি করব না।

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার এ দায়িত্বশীল সম্মেলনের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme