অনলাইন ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, বিদেশে অর্থপাচার রোধে প্রয়োজনে আরও শক্ত আইন করবে সরকার। তিনি বলেন, বিদ্যমান আইন দিয়েই অর্থপাচার রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট সামিটের সমাপনী দিনের অনুষ্ঠানে যোগদান শেষে গণমাধ্যমকে তিনি এসব জানান।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতির ফলে দরিদ্র শ্রেণির মানুষ কষ্টে আছে। তবে এটি নিয়ন্ত্রণে আরও উদ্যোগী ভূমিকা নেবে মন্ত্রণালয়। বাংলাদেশে ওষুধ ও পোশাক শিল্পে অধিকতর বিনিয়োগে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
Leave a Reply