লেবাননে হামলা বন্ধে জাতিসংঘের কার্যকরী ব্যবস্থা চান মির্জা ফখরুল

লেবাননে হামলা বন্ধে জাতিসংঘের কার্যকরী ব্যবস্থা চান মির্জা ফখরুল

পুরনো ছবি

ইসরাইল কর্তৃক লেবাননে হামলা বন্ধে জাতিসংঘকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল বুধবার ইসরাইল কতৃর্ক লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করা হয়েছে। এ সকল হামলায় অসংখ্য শিশু, নারী ও পুরুষ হতাহত হয়েছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে।’

লেবাননে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল আলোচনার পর আলোচনা করে চলেছে। অথচ এখনও পর্যন্ত এই ভয়ংকর, প্রাণঘাতি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছে না। জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্যে প্রাণঘাতি, বিবেকহীন ও অর্থহীন যুদ্ধ এখনই বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাই। আমরা মনে করি-এই যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্ব আরও বেশী সংঘাতে জড়িয়ে পড়তে পারে। কালবিলম্ব না করে এ বিষয়ে জাতিসংঘের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme