নিউজ ডেস্ক:
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮০৪ জনে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৯৮ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৮১ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৭১৭ জন।
চলতি বছর মারা যাওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে নারী ৪৬৯ জন ও পুরুষ ৩৩৫ জন। ঢাকার বাইরে মারা গেছেন ২৫২ জন এবং রাজধানীতে ৫৫২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ৩৩০ জন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ২০৮ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ১২২ জন।
Leave a Reply